ছবি: সংগৃহীত
অপরাধ
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

রাজন হত্যা মামলার প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যামামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

গত ১৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজিব। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার নথি থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। ১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরাসরি সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিল যা রাজনের মৃত্যুর কারণ। শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টিই হত্যা মামলা।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা