ছবি: সংগৃহিত
জাতীয়

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়, যা দুই সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই সপ্তাহ আগে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ৩০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। সেই প্রভাব এখন খুচরা বাজারেও পড়েছে।

ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের বর্তমান দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন। বাজারে নিয়মিত তদারকি না থাকলে ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়বে।

শুধু কাঁচা মরিচ নয়, অন্যান্য সবজির দামও তুলনামূলক বেশি রয়েছে। রাজধানীর বাজারে গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায়, আর লম্বা বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা। করলা, বরবটি ও কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা এবং কচুর লতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

এছাড়া ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ কিনতে প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়।

তবে বর্ষার এই বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগেও অধিকাংশ সবজির দাম বর্তমানের তুলনায় ২০ থেকে ৪০ টাকা কম ছিল। এছাড়া এলাকার ছোট বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারে এখনও কিছুটা কম দামে সবজি পাওয়া যাচ্ছে।

সান নিউজ/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা