সংগৃহিত
রাজনীতি

রাজধানীতে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যা দিয়ে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন।

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠন করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে প্রথমে রামপুরা কাঁচাবাজার, পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

রুহুল কবির রিজভী এ সময় বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রতারণার নির্বাচনের আয়োজন করেছে। ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই সহিংসতা ঘটাচ্ছে।

এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য লজ্জাজনক। দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ‘ডামি নির্বাচন’ হিসেবে উপাধি পেয়েছে।

রিজভী জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।

তিনি বলেন অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা