ছবি: সংগৃহীত
সারাদেশ

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে আটটি পৃথক মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির প্রস্তুতি এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখা অবস্থায় পাওয়া যায়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে কয়েকটি হোটেল ও খাবারের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ প্যাকেট খাদ্যপণ্য বিক্রির অভিযোগে মামলা করা হয়।

এছাড়া রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিক্রির জন্য কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে অস্থায়ী দোকান বসিয়ে যানজট সৃষ্টি করেছিলেন। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এসব অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। তিনি জানান, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ করা, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে তারা আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয়দের মতে, এমন তৎপরতা অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে, পণ্যের গুণগত মান নিশ্চিত হবে এবং সাধারণ ভোক্তারা প্রতারণার শিকার হবেন না। তারা নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা