সংগৃহিত
প্রবাস

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রবাস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের পূর্বাঞ্চলীয় হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজ বাড়ির সংস্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া। গত ২৭ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১২টায় তাদের গুলি করা হয়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সোয়াট টিম পুরো এলাকা ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি এবং রেডিওর মাধ্যমে নাম ও পরিচয়হীন দুজন ব্যক্তির খুন হওয়ার কথা জানান দেয়। এ বিষয়ে যে কোনো তথ্য জানাতে ৭১৬-৮৪৭-২২৫- এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ময়নাতদন্তের পর আগামী সোমবার নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

বাংলাদেশি অভিবাসীরা ওই দুজনের মরদেহ শনাক্ত করেছেন। বাবুল উদ্দিন ৮ মাস আগে ভার্জিনিয়া থেকে বাফেলোতে আসেন। ইউসুফ মিয়া চার মাস আগে সিলেট থেকে আসেন। দুপুরের পর থেকে খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশিরা তাদের বাড়িতে জড়ো হতে থাকেন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাফেলোর কমিউনিটি অ্যাক্টিভেস্ট হাবিব রহমান বলেন, বাবুল উদ্দিন যেখানে খুন হন সেখানে তার বেশ কয়েকটি বাড়ি আছে। তিনি ইউসুফ মিয়াকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি সংস্কার করছিলেন। তার সাত সন্তান রয়েছে। অপরদিকে ইউসুফ আলীর দুই সন্তান এবং তার স্ত্রী অন্তঃস্বত্বা। আমরা এর সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা