ছবি: সংগৃহীত
সারাদেশ

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি–সহিংসতা প্রতিরোধে কোডেকের কমিটি গঠন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি মোকাবিলা, লিঙ্গসমতা নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও কমিটি গঠন–সংক্রান্ত সচেতনতামূলক সভার আয়োজন করে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সেতারা আব্বাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ন্যায়সংগত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকার: স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের আওতাধীন এ সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মো. কামরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগে মোরেলগঞ্জ অঞ্চলের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন। এতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিয়ন–উপজেলা পর্যায়ে জনসচেতনতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা নিতে নতুন কমিটির ওপর জোর দেন তাঁরা।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কিশোর–তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে।

নবগঠিত উপজেলা কমিটি নিয়মিত সচেতনতা কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি, তৃণমূল থেকে তথ্য সংগ্রহ এবং বাস্তবসম্মত সুপারিশ তৈরির মাধ্যমে স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

কোডেকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশগত ন্যায়বিচার, নারী–পুরুষ সমতা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নতুন কমিটির মাধ্যমে নানা সামাজিক কর্মসূচি পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কোডেকের প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস, কারিগরি কর্মকর্তা কাজী সানি ফেরদৌস, প্রভাষক আব্দুর রহিম এবং যুব প্রতিনিধি মো. সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেকের মোরেলগঞ্জ এরিয়া অফিসার অজিফা নীলা। স্থানীয় সংগঠনের প্রতিনিধি, শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ সভায় অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, নতুন কমিটির কার্যক্রম মোরেলগঞ্জে পরিবেশবান্ধব উদ্যোগ, সামাজিক স্থিতিশীলতা এবং সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা