সংগৃহিত
বাণিজ্য

মুন্সীগঞ্জে ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

মো. নাজির হোসেন : মুন্সীগঞ্জে বীজ আলু পচে যাওয়ার আশঙ্কায় জমিতে রোপন করা বীজ তুলে ফেলেছেন কৃষকরা। এই বীজগুলো কাঁদা ও পানির নিচ থেকে তুলে তা আবার বাড়িতে সংরক্ষণ করার চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে আছে কৃষকের বিস্তীর্ণ আলু জমি। অনেক জমিতে এখনো পানিতে থৈ থৈ করছে। কৃষক সেচযন্ত্র (সোলার) ও থালা-বাসন দিয়ে তাদের তলিয়ে যাওয়া আলু জমিগুলো সেচার চেষ্টা করছেন।

কৃষকরা দাবি করছেন, তাদের নতুন আলু রোপণ করতে হবে। তাছাড়া এ জেলায় অন্য কোনো ফসল করা তাদের পক্ষে সম্ভব নয়।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর মোট ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ১৬,২০০ হেক্টর জমিতে আলু আবাদ করে ফেলেছেন কৃষকরা। বাকি জমি আবাদ করার জন্য প্রস্তুত করা হয়েছে।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এসব জমিতে রোপন করা হয়েছে ২০০ কোটি টাকার বেশি মূল্যের আলু বীজ, যা এখন পানিতে তলিয়া আছে। যার প্রায় ৯৫% নষ্ট হয়ে যাবে বলে কৃষকরা ধারণা করছেন।

প্রতি হেক্টরে ২,৬৫০ কেজি বা ৬৬ মণের বেশি বীজ আলু লেগেছে। সে হিসাবে, ১৬,২০০ হেক্টর জমিতে প্রায় ১০ লাখ ৭০ হাজার মণ বীজ আলু রোপন করা হয়েছে।

কৃষকদের হিসেব অনুযায়ী, হেক্টর প্রতি বীজ আলুতে খরচ ১ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ বীজ আলুতে খরচ ২৩৬ কোটিরও বেশি‌ খরচ হয়েছে, যা এখন পানির নিচে। বীজ ছাড়াও প্রতি হেক্টরে জমিতে এবার আলু আবাদে সার লেগেছে ১,৬০০ কেজি।

২২ টাকা কেজি সারের হেক্টরে খরচ ৩৫,২০০ টাকা। জমির জমা গড়ে প্রতি হেক্টর ৭০ হাজার টাকা। শ্রমিক মজুরী হেক্টরে ৩৭ হাজার টাকা আর অন্যান্য খরচ ১৫ হাজার টাকা।

অর্থাৎ হেক্টর প্রতি জমি জমা নিয়ে চাষ করতে চাষীদের খরচ হয়েছে প্রায় ৩ লাখ ২,৯৫০ টাকা। সে হিসেবে, একদিনে বৃষ্টিতে ১৬,২০০ হেক্টর জমিতে প্রায় ৫০০ কোটি টাকা খরচ হয়েছে।

গতকাল জমির আইলে দাঁড়িয়ে তলিয়ে যাওয়া জমি দেখছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের কৃষক আবু মিয়া।

তিনি বলেন, এ বছর ৩ কানি (৪২০ শতাংশ) জমিতে আলু আবাদ করেছিলাম। এখন সব জমি পানির নিচে। সব বীজ পচে নষ্ট হয়ে যাবে।

সরকার যদি আমাদের একটু সহায়তা করত, আমাদের যদি বীজ জোগাড় করে দিত, আমরা টাকা দিয়ে কিনে নিতাম তারপরও আমরা জমিতে আবার আলু চাষ করতে পারতাম।

তিনি আরও বলেন, কয়েকদিন যাবত শুনতেছিলাম ঘূর্ণিঝড় হইবো। কিন্তু আমাদের এলাকার সবাই আলু লাগাইতাছি, দেখাদেখি আমিও লাগাই ফেললাম। ভাবছিলাম কয়দিন আগে বৃষ্টি হয়েছে। এখন মনে হয় আর তেমন বৃষ্টি হইবো না। কিন্তু বৃষ্টিতে আমার সব শেষ হয়ে গেল‌।

টঙ্গীবাড়ি উপজেলার বলই এলাকায় তলিয়ে যাওয়া জমি থেকে বীজ আলু তুলে ফেলেছেন আলমগীর শেখ। তিনি বলেন, আলু লাগাইছিলাম, সব তলায় গেছে। ২ টা বাক্স (হল্যান্ড হতে আমদানিকৃত বীজ) লাগাইছিলাম, তাও তলায় গেল।

এখন খুব কষ্ট করে কাঁদা ও পানি থেকে আলু উঠায় ফেলতেছি, যদি আবার লাগানো যায়। টাকা পয়সা নাই, নতুন কইরা কিনমু। তাই কাঁদার মধ্যে থেকে আলু তুলে রাখতেছি। যদি না পচে, আবার লাগাবো।

সদর উপজেলার কৃষক সবুজ মিয়া তার জমি থেকে থালা দিয়ে পাশের ডোবায় পানি সেচে ফেলছিলেন। তিনি বলেন, নালা কেটে দিয়েছিলাম। এখন জমির পাশের ডোবাও ভরে গেছে। পানি যাওয়ার জায়গা নাই। তাই বাঁধ দিয়ে সেচে ডোবার মধ্যে পানি ফেলতেছি।

হল্যান্ড থেকে আমদানিকৃত ৫০ কেজি আলুর বাক্স ৯,৩০০-৯,৪০০ টাকা ছিল। এখন সে বীজ ১৫,০০০ টাকা। তাও পাওয়া যাচ্ছে না। কোথায় বীজ পাব, কেমনে আবার আলু লাগাবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আব্দুল আজিজ বলেন, মুন্সীগঞ্জ জেলায় মোট ১৬,২০০ হেক্টর জমিতে আলু রোপন করা হলেও মোট ১০ হাজার হেক্টর জমির আলু আক্রান্ত হয়েছে। এগুলো পানির নিচে আছে।

বীজ সংকটের ব্যাপারে তিনি বলেন এখনো মুন্সীগঞ্জের হিমাগারগুলোতে বেশ কিছু আলু মজুদ আছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া হল্যান্ড থেকে আমদানিকৃত বীজও আছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত বীজ সংকট দেখা দেয় কিনা- এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা চলছে।

বীজের দাম বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, বীজের দাম বাড়লে, আমরা তা হস্তক্ষেপ করতে পারি না। আমারা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে জেল-জরিমানা করতেও পারছি না। প্রশাসনের যাদের এ ক্ষমতা আছে, তারা বিষয়টি দেখবে বলে আশা করছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা