ছবি: সংগৃহীত
সারাদেশ
আজও দিনটি শ্রদ্ধা ও গর্ব নিয়ে স্মরণ করে মিরসরাইবাসী

মিরসরাইয়ের হানাদারমুক্ত দিবস আজ

চট্টগ্রাম ব্যুরো:

৮ ডিসেম্বর, মিরসরাই হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনগণ ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত অভিযানে শত্রুমুক্ত হয় পুরো মিরসরাই অঞ্চল। সকাল থেকে বেলা গড়াতেই পাকবাহিনী ও তাদের দোসররা পশ্চাদপসরণে বাধ্য হয়—মুক্ত হয় মিরসরাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সকালে মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহম্মদের নেতৃত্বে বিএলএফ–এর প্রায় দু’শ মুক্তিযোদ্ধা মিরসরাই সদরের পূর্ব দিক ছাড়া বাকি তিন দিক ঘিরে ফেলে। বেলা ১১টার দিকে সমন্বিত আক্রমণ শুরু হলে তুমুল গুলিবিনিময় হয়। পাকবাহিনীর প্রধান অবস্থান ছিল মিরসরাই হাই স্কুল, থানা ও সি.ও. অফিসে। কিছু সময় পরই তারা অবস্থান ছেড়ে পালিয়ে যায়; মুক্তিযোদ্ধারা থানায় ঢুকে উদ্ধার করেন আটটি রাইফেল। পরে জানা যায়, সৈন্যরা চট্টগ্রামের দিকে সরে যায়—যা তখনও পুরোপুরি মুক্ত হয়নি।

মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। হাজারো মানুষ জয়বাংলা স্লোগান দিতে দিতে ভিড় করেন মিরসরাই হাই স্কুল মাঠে। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা; মিরসরাইকে ঘোষিত হয় স্বাধীন এলাকা হিসেবে।

স্থানীয়ভাবে দিনটি প্রতি বছরই তাৎপর্যের সঙ্গে পালিত হলেও গত বছর রাজনৈতিক পরিস্থিতির জটিলতা ও আর্থিক সংকটে বড় কোনো আয়োজন হয়নি। এ বছরও একই কারণে সীমিত পরিসরে কর্মসূচি রাখা হয়েছে।

মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘বড় আয়োজনের মতো পরিস্থিতি নেই। শুধু বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘এটি জাতীয় দিবস না হলেও স্থানীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের উদ্যোগ থাকলে প্রশাসন সহযোগিতা করবে।’

মিরসরাইয়ের মানুষ আজও শ্রদ্ধা ও গর্ব নিয়ে স্মরণ করছে সেই মুক্তির দিনটিকে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা