বিনোদন

মিথিলার অর্জন, সৃজিত মুখার্জির শুভেচ্ছা

বিনোদন ডেস্ক

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জীবনে এবার সাফল্যের আরেকটি পালক যোগ হয়েছে। শিক্ষাজীবনে নিজেকে এগিয়ে নিয়েছেন আরও এক ধাপ। অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। গত সোমবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিথিলা তাঁর এ অর্জনের খবর ভাগাভাগি করেন। এ সাফল্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত মুখার্জিও।

ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে মিথিলা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মতো বিষয়টি নিয়ে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন সৃজিত মুখার্জি। মিথিলার পোস্ট শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!’ সৃজিতের শেয়ার পোস্টে মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। এরপর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় সংসারজীবন শুরু হয় মিথিলার। আইরাকে পিতৃস্নেহে আপন করে নেন সৃজিত। কয়েক মাস ধরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় বসবাস করছেন মিথিলা। এরপর তিনজনকে আর একসঙ্গে দেখা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, তাঁদের দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না।

বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। তবে নিজেদের ব্যক্তিগত জীবনের কোনো বিষয়ে কখনোই কথা বলতে চাননি মিথিলা-সৃজিত।

তবে এক সাক্ষাৎকারে আইরাকে নিয়ে কলকাতা ছাড়ার বিষয়ে কথা বলেন মিথিলা। তিনি বলেন, ‘আফ্রিকায় একটা কথা আছে, একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। এটাই সত্যি। কর্মরত মা আমি। আইরা এখন অনেকটাই ছোট। তাই সন্তানের যত্নের জন্য প্রয়োজন পড়ে নানা-নানিদের, বন্ধুদের। আর সেটা রয়েছে বাংলাদেশেই।’

কাছের মানুষ ও বন্ধুদের অনেকে জানেন, শিক্ষার্থী হিসেবে মিথিলা মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে দ্বিতীয় মাস্টার্স ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন। সেখানে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছেন এই তারকা।

২০১৪-১৬ স্নাতকোত্তর শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই সর্বোচ্চ এই সিজিপিএ পেয়েছেন। এরপরও থেমে থাকেননি। অভিনয়, সন্তানকে গড়ে তোলা, সংসার সামলানো এবং ব্র্যাকের ফুলটাইম চাকরির পাশাপাশি তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের পথে হাঁটেন ইউনিভার্সিটি অব জেনেভায়। মিথিলার পিএইচডি ডিগ্রির প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ বছর সময় লেগেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা