বিনোদন

স্তন ক্যানসারে আক্রান্ত আলোচিত বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি চতুর্থ পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। গত রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

হিন্দি ও ইংরেজি স্বাধীন চলচ্চিত্রের পরিচিত মুখ তন্নিষ্ঠা জানান, আট মাস আগে তাঁর শরীরে ধরা পড়ে অলিগোমেটাস্ট্যাটিক স্তন ক্যানসার। পোস্টে তিনি শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। এক ছবিতে দেখা যায়, মাথা মোড়ানো তন্নিষ্ঠা সোফায় বসে আত্মবিশ্বাসী হাসি দিচ্ছেন। আরেক ছবিতে সহশিল্পী বন্ধুদের সঙ্গে—দিয়া দত্ত, লারা দত্ত, শাবানা আজমি, বিদ্যা বালানদের সঙ্গে সময় কাটাচ্ছেন আনন্দে।

পোস্টে লিখেছেন, ‘শেষ আট মাস ভীষণ কঠিন গেছে—এভাবে বললেও আসলে কম বলা হয়। বাবাকে ক্যানসারে হারানোই যথেষ্ট দুঃখ ছিল, তার ওপর আমাকে জানানো হলো-আমার শরীরেও চতুর্থ পর্যায়ের ক্যানসার।’

তবে তাঁর ভাষায়, এ পোস্ট কষ্টের নয়, বরং ভালোবাসা ও শক্তির গল্প। ‘৭০ বছর বয়সী মা আর ৯ বছরের মেয়ে—দুজনেই পুরোপুরি আমার ওপর নির্ভরশীল। মনে হচ্ছিল এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কিন্তু সবচেয়ে অন্ধকার সময়ে আমি আবিষ্কার করেছি এক অন্য রকম ভালোবাসা, যা সব সময় পাশে থাকে, স্থান তৈরি করে দেয়, আর কখনো একা হতে দেয় না,’ লিখেছেন তিনি।

এই লড়াইয়ে বন্ধুবান্ধব আর পরিবারের অকুণ্ঠ সমর্থন তাঁকে টিকে থাকার শক্তি দিয়েছে বলে জানান তন্নিষ্ঠা। ‘এই বন্ধুরা, এই পরিবারই আমাকে কঠিন দিনগুলোতেও হাসিয়েছে। আজ যখন দুনিয়া ছুটছে এআই আর রোবটের দিকে, তখন আসল মানুষের সহমর্মিতাই আমাকে বাঁচিয়ে রাখছে। তাদের সহানুভূতি, তাদের উপস্থিতি, তাদের মানবিকতাই জীবন ফিরিয়ে দিচ্ছে।’

শেষে তিনি লিখেছেন, ‘বন্ধুত্বকে সেলাম, যারা আমার পাশে দাঁড়িয়েছে অকুণ্ঠ ভালোবাসা, গভীর সহমর্মিতা আর অদম্য শক্তি নিয়ে। তোমরা জানো তোমরাই সেই মানুষ—আমি অন্তহীন কৃতজ্ঞ।’

তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সহশিল্পীরাও। কঙ্কনা সেনশর্মা লিখেছেন, ‘তুমি অবিশ্বাস্য আর অনুপ্রেরণাদায়ী! ভালোবাসি।’ দিয়া মির্জা লিখেছেন, ‘আমরা তোমায় ভালোবাসি তান। তুমি আমাদের ওয়ারিয়ার প্রিন্সেস।’ অভয় দেওল লিখেছেন, ‘ভালোবাসা রইল তান।’ সান্ধ্যা মৃদুল লিখেছেন, ‘ওহ টাইগার তান! আমরা আছি তোমার পাশে। সব সময় শুধু ভালোবাসা।’

তন্নিষ্ঠা আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ব্রিটিশ ছবি ‘ব্রিক লেন’-এ অভিনয়ের মাধ্যমে। মনিকা আলীর বহুল বিক্রীত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয়ের জন্য তিনি ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। জার্মান অস্কারজয়ী পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্গারের ‘শাডোজ অব টাইম’-এ তিনি অভিনয় করেছেন প্রশান্ত নারায়ণন, ইরফান খান ও তিলোত্তমা সোমের সঙ্গে।

তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে লীনা যাদব পরিচালিত ‘পার্চড’, যা প্রথম প্রদর্শিত হয় টরন্টো চলচ্চিত্র উৎসবে। অস্ট্রেলীয় রোমান্টিক কমেডি ‘আনইন্ডিয়ান’-এও তিনি অভিনয় করেছেন সাবেক ক্রিকেটার ব্রেট লির সঙ্গে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা