জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করলো হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি নারী কর্মী নিয়োগের বিষয়ে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক ক্ষতিসহ প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোন চুক্তি বা সমঝোতা স্মারক নেই।

বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নারী কর্মীদেরকে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া, এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে।

হাইকমিশন বলছে, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা