জাতীয়

শনিবার থেকে বইমেলা শুরু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

একুশে বইমেলায় এবার তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। আগামীকাল ১ ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মানসম্পন্ন বইয়েই গুরুত্ব দিচ্ছে বাংলা একডেমি। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ।

হাতুড়ি-পেরেকের টুং-টাং আর রঙের প্রলেপ। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে জোর ব্যস্ততা। কড়া নাড়ছে সৃজনশীলতা আর আবেগের অনন্য মেলবন্ধন অমর একুশে বইমেলা।

বইমেলায় এবার জুলাই চত্বর থাকছে। বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেওয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, সম্প্রতি মব কালচার নিয়ে বিভিন্ন ঘটনা ঘটলেও, বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুতি রয়েছে।

বইমেলায় নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মাসব্যাপী বইমেলায় প্রতিদিনই হাজারো মানুষের নির্বিঘ্ন সমাগম ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক ঢাকা মহানগর পুলিশ। নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা দিক তুলে ধরা হবে বইমেলায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা