ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন সেনাদের ইরাক ত্যাগের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দেশটিতে অবস্থিত মার্কিন ঘাঁটির মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে। এই গোষ্ঠীটি ইরানের মদদপুষ্ট।

শনিবার (২১ অক্টোবর) গোষ্ঠীটি এক বিবৃতিতে এই আল্টিমেটাম দিয়েছে।

বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে বলা হয়, ‘ওগুলো ছিল কেবল সতর্কবার্তা। আসল হামলা আমরা এখনও শুরু করিনি। আমরা আশা করব, সেই হামলা শুরুর আগেই তারা (মার্কিন সেনা) ইরাক ত্যাগ করবে।’

বিবৃতির শেষ দিকে ইসরায়েলের উদ্দেশেও হুমকি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এ প্রসঙ্গে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যদি সত্যিই ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে, সেক্ষেত্রে জর্ডান সীমান্তের ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত হবে। কারণ (স্থল অভিযান শুরু করলে) সেখানে যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।

ইসরায়েল ও হামাসের গত দু’সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

উল্লেখ্য, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। সূত্র : টাইমস অব ইসরায়েল

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা