সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা

মুহ.মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের আশ্রয়ণ প্রকল্প। কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশাডহুরা এলাকায় সেই প্রকল্পের ১৭টি ঘরই বছরের পর বছর তালাবদ্ধ পড়ে আছে। বসবাস তো দূরের কথা, অযত্নে ঘরগুলোর চারপাশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে, বারান্দায় জমেছে আবর্জনা।

অন্যদিকে একই এলাকার প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এখনো একটি সরকারি ঘরের আশায় দিন গুনছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় খলিশাডহুরা এলাকায় ১৭টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারি ব্যয় হয় ১ লাখ ৭১ হাজার টাকা। নির্মাণ শেষে ঘরগুলো উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হলেও বর্তমানে কোনো উপকারভোগী সেখানে বসবাস করছেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ১৭টি ঘরের প্রতিটিই তালাবদ্ধ। পুরো এলাকা আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে। কয়েকটি ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বারান্দায় পড়ে আছে মাটি, গোবর, কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল। দেখভালের অভাবে সরকারি অর্থে নির্মিত ঘরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত স্থাপনায় পরিণত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া দূরের এলাকার ব্যক্তিদের ঘর বরাদ্দ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে, তাদের অধিকাংশই উপজেলার প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দূরের বালিয়াটি, হাজীপুর ও খলিলাবাদ গ্রামের বাসিন্দা। কর্মস্থল ও বসতভিটা ওই এলাকায় হওয়ায় তারা খলিশাডহুরায় এসে বসবাস করছেন না। বরাদ্দ পাওয়া কয়েকজন ( নাম প্রকাশ না করার শর্তে) বলেন, তাদের জীবিকা ও ব্যবসা বালিয়াটি এলাকায়।

প্রতিদিন এত দূর থেকে যাতায়াত করে এখানে বসবাস করা সম্ভব নয়। তাই ঘর বুঝে নিলেও সেখানে ওঠা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, ভবিষ্যতে জমিসহ ঘর বিক্রির উদ্দেশ্যে অনেকেই বিভিন্নভাবে বরাদ্দ নিয়েছিলেন। তবে বিক্রি সম্ভব না হওয়ায় ঘরগুলো এখন ফেলে রাখা হয়েছে।

খলিশাডহুরা গ্রামের বাসিন্দা শাহানাজ বেগম (৪৫) বলেন, "মানুষ না থাকায় ঘরগুলোর বারান্দায় এলাকার লোকজন ট্রাক্টর, মাটি, গোবর ও ভুট্টার গাছ রেখে দিচ্ছে। অযত্নে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে।" স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, "এলাকায় অনেক প্রকৃত ভূমিহীন পরিবার রয়েছে।

তাদের নামে ঘর বরাদ্দ দেওয়ার জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।" সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা বলেন, "প্রকল্পটি পরিদর্শন করে দেখেছি, ১৭টি ঘরের সবগুলোই তালাবদ্ধ। সেখানে কোনো উপকারভোগী বসবাস করছেন না।" এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, "যারা বরাদ্দ পেয়েও ঘরে বসবাস করছেন না, তাদের নোটিশ দিয়ে কারণ জানতে চাওয়া হবে। যেহেতু তাদের নামে দলিল সম্পন্ন হয়েছে, তাই আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

বেতন ছাড় দিয়ে রোমায় থাকার সিদ্ধান্ত দিবালার

ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করলেন আর্জেন্টাইন তারকা পাওল...

ফাইনালের আগে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রকাশ করল অপ্টা

বিশ্বকাপের শেষ পর্বে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। বাকি আর মাত্র তিন ম্যাচ&mdas...

তানজিন তিশাকে আদালতে উপস্থিতির নির্দেশ

অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠ...

বৃষ্টির পানিতে ভরেছে কাপ্তাই হ্রদ, বাড়ল বিদ্যুৎ উৎপাদন

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়েছে। এতে কাপ্তাই জলবিদ্য...

বন্যার পানি নামছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাঙ্গামাটি

বৃষ্টি কমে যাওয়ায় রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানি ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা