ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের (বলাৎকার) ঘটনায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (১৫ মার্চ) দুপুরে শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাওলানা রফিকুল ইসলামের চাচাতো ভাই আবদুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে বংশীয় কোন্দলের জের ধরে স্থানীয় আমিনুল ইসলাম, জোবদুল হক ও সাজুরুদ্দিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপ ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরণের অপকর্ম ও শিশু নির্যাতনের অভিযোগ তুলে হয়রানি ও হেনস্তা করে আসছেন। এমনকি পারচৌকা এবতেদায়ী মাদ্রাসার সাবেক শিক্ষক ৭২ বছর বয়সী আলহাজ দাউদ হোসেনকেও শিশু নির্যাতনের (বলাৎকার) মামলা দিয়ে হয়রানি করছে। মাওলানা রফিকুল ইসলাম একজন সৎ ব্যক্তি দাবি করে লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি অত্যন্ত দক্ষতার সাথে একাধিক নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছেন।

এদিকে পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে পারচৌকা মাদ্রাসা বাজারে মুদি দোকানী বাবুল আকতারকে অতর্কিত হামলা করে গুরুত্বর জখম করে আমিনুল ইসলাম, জোবদুল হক ও সাজুরুদ্দিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন মাওলানা রফিকুল ইসলামের চাচা ইয়াসিনের বাড়িতে হামলা ও লুটপাট করে।

পৃথক ঘটনায় শিবগঞ্জ থানায় এজাহার দেয়া হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদের ছেলে শামীম রেজা, রফিকুল ইসলামের ছোট ভাই মাহফুজুর রহমান ও হাসান আলী প্রমূখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা