সংগৃহীত
খেলা

মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

নেইমার জুনিয়রের সঙ্গে ফুটবলের চেয়ে চোটের বন্ধুত্বই যেন গাঢ়! এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারছেন না তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর এ মাসেই মাঠে ফেরার কথা ছিল তার। কিন্তু তা আর হচ্ছে না। আরো দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা।

বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন নেইমার। তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল দল। তবে শেষ মুহূর্তে এসে দল থেকে ছিটকে গেলেন এই ফরোয়ার্ড। নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে।

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।

আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এই তারকা ফরোয়ার্ড। লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেন আবার আধারে হারালেন নেইমার!

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারো ছিটকে গেলেন। অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না নেইমারকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিক্যাল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিশেষ অতিথি জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

ক্ষোভ উগরে দিলেন নেইমার

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা