নিখোঁজ রেবেকা বেগম
সারাদেশ
দেড় মাসেও মেলেনি সন্ধান

মাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত ছেলে

রাজবাড়ী প্রতিনিধি

মমতাময়ী মাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন শরীফুল ইসলাম (১৮)। দেড় মাসেও সন্ধান পাননি মা রেবেকা বেগমের। এ বিষয়ে থানায় জিডি কলেও কোনো সুফল পাওয়া যায়নি।

রেবেকা বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। গত ১ জানুয়ারি তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

শরীফুল ইসলাম জানান, তার মায়ের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। ভালো ঘুম হতোনা। ওষুধও খেতে চাইতেন না। মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যেতেন। কখনও তারা গিয়ে নিয়ে আসতেন, আবার কখনও একই ফিরে আসতেন। গত ১ জানুয়ারি তারিখ সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। তারা ভেবেছিলেন আগের মতই মা ফিরে আসবেন।

কয়েকদিন যাওয়ার পর ফিরে না আসার পর নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেন। সেখানে না পেয়ে পরিচিত সব জায়গায় খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তার মায়ের সন্ধান পাননি। রাজবাড়ী, ফরিদপুর, মাগুড়াসহ আশেপাশে সব জায়গায় পোস্টারিং করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছেন। কিন্তু কোনোভাবেই মায়ের সন্ধান পাচ্ছেন না।

গত ২৫ জানুয়ারি তারিখে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু তার মাকে খুঁজে দেওয়ার বিষয়ে পুলিশেরও তেমন তৎপরতা নেই। মাকে খুঁজতে খুঁজতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, আমি ফরিদপুর পলিটেকনিক কলেজে পড়ছি। সামনে আমার দুটি পরীক্ষা। পরীক্ষায় মনোযোগ দিতে পারছি না। মাকে খুঁজব নাকি পড়াশোনা করব। শুধুই মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রুপে মেসেজটা দিলে ফল পাওয়া যাবে। এই চিন্তা করতে করতে দিন কাটে আমার। একটি পরীক্ষা খারাপ হলে একটি বছর শেষ। ক্রন্দনরত কণ্ঠে বলেন, যে কোনো মূল্যে আমার মাকে ফেরত চাই। তিনি যেমনই হোক, তিনি আমার মা। মায়ের মত আর কেউ নেই।

সাধারণ ডায়েরির পর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জিডিটির দায়িত্ব পাওয়ার পর তিনি ইজতেমায় ছিলেন। কয়েক দিন আগে রাজবাড়ী এসেছেন। বিষয়টি নিয়ে তিনি কাজ শুরু করেছেন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা