জাতীয়

মশা মারার দায়িত্ব মন্ত্রণালয়ের একার না: এলজিআরডিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম মন্তব্য করে বলেছেন, মশা মারার দায়িত্ব মন্ত্রণালয়ের একার না। জনগণকে সম্পৃক্ত করে এই কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এডিস মশা নিধন প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন চিকিৎসার দায়িত্ব ওনার, কথাটা ওনি ঠিকই বলেছেন। মশা মারার ব্যাপারে আমরা এবং জনগণ; আমরা একা না। নেতৃত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। আমরা জনগণকে সম্পৃক্ত করে এই কাজটা করি এবং করছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ ও আন্তরিকতার কোথাও ঘাটতি নেই।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘মানুষ আক্রান্ত হবে স্বাভাবিকভাবে এবং চিকিৎসা নেবে। চিকিৎসা তো ওনারাই করবেন। আমাদের পক্ষ থেকে মশা নিধনের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব যেমন, তেমন এই দায়িত্বটা পালনের জন্য জনসম্পৃক্ততা অপরিহার্য। জনগণের অংশগ্রহণের মাধ্যম দিয়ে মশা নিধন কার্যক্রমের সফলতা অর্জন করা যেতে পারে। জনগণ যদি ঢাকা শহরে অংশগ্রহণ না করতো তাহলে ঢাকা শহরে (শনাক্ত রোগী) ২০ লাখ হতো, এটা আমার ধারণা।’

সবাই যদি অংশগ্রহণ করে তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম।

এলজিআরডিমন্ত্রী বলেন, ‘ভাত দেওয়ার মুরোদ নেই কিল দেওয়ার গোসাঁই— আমরা জনপ্রতিনিধিদের খালি গালি দেব। জনপ্রতিনিধিদের দায়িত্বটা কী? আর না করলে তাকে সব সময় জবাবদিহিতার ভেতরে নিয়ে আসা; এ রকম একটা ব্যবস্থা মনে হয় আমাদের করলে, জনপ্রতিনিধিরা কিন্তু সারা পৃথিবীতে দেশের পরিবর্তন করেছে।’

তিনি আরও বলেন, ‘একজন মেম্বার তিন হাজার লোকের প্রতিনিধিত্ব করে। এখানে স্বেচ্ছাসেবী হিসেবে তার সঙ্গে কাজ করে প্রায় ৩০০-৪০০ লোক, প্রতিটি ওয়ার্ডে। কোনো না কোনোভাবে করায়। ওরা দুর্যোগ, দুঃসময়, দুর্দিন, বিপদে-আপদে করে। ওদের জনপ্রতিনিধিদের মধ্যে আবার কিছু সংখ্যক ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে!’

তাজুল ইসলাম বলেন, ‘কোভিডের সময় ত্রাণ বিতরণ নিয়ে কিছু কিছু অভিযোগ উত্থাপিত হওয়া আরম্ভ হলো, আমি এক দিনে ১২ জন চেয়ারম্যান-মেম্বারকে বরখাস্ত করলাম। এরপর আস্তে আস্তে দেখা যায় এটা ঠিক হয়ে গেছে। পরে দেখা গেল, দশমিক পাঁচ শতাংশের নিচে জনপ্রতিনিধি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেও ৯০ শতাংশের বেশি জনপ্রতিনিধি মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। মানুষকে হাসপাতালে নিয়েছে। মৃত্যুর পরে সমাধিস্থ করার ব্যবস্থা করেছে। আমরা যখন একটা লোককে শাস্তি দেব, সঙ্গে সঙ্গে আরেকজন যে ভালো কাজ করছে তাকে স্বীকৃতি দেব। তখন যাদের খারাপ মানসিকতা আছে সেখানে পরিবর্তন আসবে।’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা