ছবি-সংগৃহীত
খেলা

ভক্তদের সুখবর দিলেন বিসিবি বস

ক্রীড়া প্রতিবেদক: অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই বাংলাদেশ দলে নেই। প্রথমে বিশ্রামের কথা বলা হলেও পরবর্তীতে জানানো হয় তাকে বিবেচনায় না নেওয়ার কথা। সর্বশেষ এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াড থেকেও বাদ পড়েন রিয়াদ।

সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে তার ভক্ত-সমর্থকরা দেশজুড়ে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। অভিজ্ঞ এই টাইগার সদস্য দলে না থেকেও আলোচনায় রয়েছেন।

আজ সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাহমুদউল্লাহ ভক্তদের সুখবরই দিলেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন বলেন, 'আমি তো জানি নিউজিল্যান্ড সিরিজে খেলবে রিয়াদ।'

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাকিব বাহিনী।

বিসিবি বসের কাছে মূলত জানতে চাওয়া হয় আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মোসাদ্দেক-রিয়াদ এদের সুযোগ থাকছে কি না। জবাবে পাপন বলেন, 'ওদের সুযোগ থাকবে খেলার। আমি জানি ওরা খেলবে।'

এদিকে, এশিয়া কাপের দল থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে বলে আগে থেকেই আভাস দিয়েছিল বিসিবি। নাজমুল হাসান পাপন এবার সুর পাল্টালেন।

বিসিবি প্রধান বলেন, 'এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু ইতোমধ্যে দলে কিছু পরিবর্তন এসেছে। যেমন ধরেন এবাদত যদি ফিট থাকতো সে বিশ্বকাপ দলে থাকতো।

এবাদত নেই, আর তামিম-লিটন ফিট থাকলে তো যাবেই। এতে কোনো সন্দেহ নেই। কাজেই এখন এশিয়া কাপের যে দল আছে, সেটা যদি বিশ্বকাপের দল ধরি তাহলে কিন্তু ভুল হবে।'

মাহমুদউল্লাহ দলের ভাবনায় আছে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি বলেন, আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি প্রবণ বেশি।

কাল যেমন দেখেন শান্ত ব্যথা পেল। মিরাজও চোট (আঙুল) পেয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজ ভুগেছে। এসবের তো ধারাবাহিক বদলি লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা