ছবি: সংগৃহীত
বিনোদন

বয়স হয়েছে, তাই বেশি দৌড়ঝাঁপ পারি না: অপূর্ব

আমার বাঙলা ডেস্ক

একসময় ছোট পর্দা বলতেই ছিল অপূর্বর নিশ্চিত উপস্থিতি। এখনো দর্শকদের হৃদয়ে আছেন অপূর্ব,কাজও করছেন। যদিও আগে যেভাবে তাঁকে পর্দায় দেখা যেত, সেভাবে এখন আর দেখা যায়না। পর্দায় অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করছেন একসময়ের আলোচিত এই অভিনেতা। সম্প্রতি এক অনুষ্ঠানে অপূর্বকে প্রশ্ন করা হয়, তাঁর হাতে কাজ নেই? উত্তরে অপূর্বর ভাষ্য, ‘কাজ নেই! পাশে প্রযোজক বসে আছেন, তাঁকে জিজ্ঞেস করলেই হবে। তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কাজ আছে কি নেই।

সত্যি কথা কাজের মধ্যেই থাকেন তিনি। তবে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। তিনি বলেন, ‘বিরতিতে ছিলাম কিছুদিন। আবার এসেছি, কাজ করব। আবার বিরতিতে যাব। এরপর আবার বিরতি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এখন তো একটু বয়সও বাড়ছে। আগের মতো দৌড়ঝাঁপ করে কাজ করাটা কঠিন।

বেশ কিছুদিন আগে অপূর্বর সঙ্গে ছেলের একটি ভিডিও বেশ আলোচিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর সেটি নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হন এই অভিনেতা। ভিডিওতে বাবা-ছেলের আনন্দ এবং আবেগ ধরা পড়ে ক্যামেরায়। যদিও যেহেতু ছেলের বাবা এবং মা দুজনেই বিবাহিত, সেহেতু ছেলে একা জীবন কাটাচ্ছে, এমন নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা। তবে চুপ থাকেননি অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। এর কড়া জবাব দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ছেলে তাঁর কাছেই থাকে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

উলিপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যো...

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা