ছবি: সংগৃহীত
সারাদেশ

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছোটভাই মহসিন মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ ১৫ বছর প্রবাসে আত্মগোপনে থাকার পর গতকাল শুক্রবার (৩০শে জানুয়ারি) রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসিন ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার পর থেকেই মহসিন আত্মগোপনে চলে যান।

গ্রেপ্তার এড়াতে মহসিন প্রথমে কাতার এবং পরবর্তীতে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরলে পুলিশের নজরদারিতে আসেন বলে নিশ্চিত হওয়া যায়।

শুক্রবার (৩০শে জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ধামুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১শে জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়া দীর্ঘ দেড় দশক পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা