সংগৃহীত
বিনোদন

ব্লাউজের মাপ আমাদেরকেই ঠিক করতে হবে

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই তিনি আলোচনায় থাকেন।

স্বস্তিকা সমকালীন নানা বিষয়, খোলামেলা পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন । বিশেষ করে শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ পরে মেকআপ বিহীন ছবি নিয়মিত পোস্ট করে থাকেন। এ নিয়ে প্রায়ই কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।

সম্প্রতি এক বই লঞ্চের অনুষ্ঠানে কালো রঙের স্লিভলেস পরে হাজির হন স্বস্তিকা। সেই মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার কড়া বার্তা দিলেন এই অভিনেত্রী। স্বস্তিকা লিখেছেন, ‘আমার হাত মোটা তাতে কি? হাতকাটা বেলাউজ পরতে ইচ্ছে করলে পরব! আর এটা বেলাউজ (ব্লাউজ) না, মেয়ের টপ। আমরা মেয়েরা বড্ড ভয় পাই, লোকে কি বলবে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, বেলাউজের মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।’

স্বস্তিকার এই ভাবনার সঙ্গে নেটিজেনদের অনেকেই সহমত পোষণ করেছেন। মাধুরী বালা লিখেছেন, ‘এমন করে কজন ভাবতে পারে? তোমার ভাবনা তোমার স্টাইল খুব ভালো লাগে।’ শতাব্দী ভট্টাচার্য লিখেছেন, ‘আপনাকে দেখি আর মুগ্ধ হই।’ অধরা ইসলাম লিখেছেন, ‘তুমি সবকিছুতেই অনন্য।’ পুতুল সাহা লিখেছেন, ‘এই ভাবনাই তোমাকে সবার থেকে আলাদা করেছে। আর তাই তুমি আমার এত প্রিয়।’

এর আগে ট্রলিং নিয়ে হিন্দুস্তান টাইমসকে স্বস্তিকা বলেছিলেন, ‘বিশ্বব্যাপী এত পরিবর্তনের মাঝে আমরা আশা করেছিলাম মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে তবে তা শুধুই নিম্নগামী বা নরকের পথে পরিবর্তন। আজ শুধু আমি কেন, যেকোনো মেয়ে যদি পুরুষের মতো মদের দোকানে যায়, শর্টস পরে, সিগারেট খায় সাথে সাথে প্রশ্ন উঠবে। কিন্তু চুপ করে থাকার তো কোনো মানে নেই, প্রতিবাদ করতে হবে। না করলে সোশ্যাল মিডিয়াতে থাকারও মানে নেই।’

১৯৯৮ সালে স্বস্তিকা মুখার্জি জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা