ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করলো বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে হারিস রউফ ও নাসিম শাহের বোলিং তোপে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তান এই রান তাড়া করে ৭ উইকেট আর ৬৩ বল হাতে রেখেই।

এদিন স্কোর বোর্ডে বেশি রান না থাকলেও টাইগার বোলাররা অনেকটা সময় চাপে রেখেছিলেন পাকিস্তানি ব্যাটারদের। ৫৫ বলে ৩৫ রান তোলা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। তার দুর্দান্ত ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হয়েছেন ফাখর জামান (৩১ বলে ২০)।

শরিফুলের পর আঘাত হানেন তাসকিন আহমেদ। পাক অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন এই টাইগার পেসার। সাজঘরে ফেরার আগে বাবর করেন ২২ বলে ১৭ রান। ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এরপর ১০৪ বলে ৮৫ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান আর ইমাম উল হক। তাদের এই জুটিতে জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান।

ব্যক্তিগত ৭৮ রানে মিরাজের বলে বোল্ড হয়ে বিদায় নেন ইমাম। তার ইনিংসটিতে ছিল ৫ চার আর ৪ ছক্কার মার। ইমাম আউট হলেও ততক্ষণে পাকিস্তানের জয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। মোহাম্মদ রিজওয়ান ৭৯ বল খেলে ৭ চার আর ১ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। অন্যপ্রান্তে ১২ রান করে অপরাজিত থাকেন আঘা সালমান।

এর আগে ওপেনিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন মেহেদি হাসান মিরাজ। নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ওয়ান ডাউনে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন। ৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হওয়ার আগে তাওহিদ করেন মাত্র ২ রান। ফলে ৪৭ রান তুলতেই বাংলাদেশের চলে যায় ৪ উইকেট।

এরপর সেখান থেকে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি গড়ার পথ করে দিয়েছিলেন এই যুগল।

সাকিব পান ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি। কিন্তু হাফসেঞ্চুরির পর রান বাড়াতে গিয়ে ভুল করে বসেন টাইগার অধিনায়ক। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপব্যাকওয়ার্ড স্কয়ারলেগ বাউন্ডারিতে ক্যাচ হন সাকিব। ৫৭ বলে তার ৫৩ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার।

সাকিবের আউটে ভাঙে মুশফিককে নিয়ে গড়া ১২০ বলে ১০০ রানের জুটি। এর পরপরই ক্যারিয়ারের ৪৬তম ওয়ানডে ফিফটি তুলে নেন মুশফিক। তিনি দেখেশুনে খেলছিলেন, কিন্তু বাকিদের মধ্যে দায়িত্বজ্ঞানের লেশও ছিল না। বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তারা।

শামীম পাটোয়ারী দারুণ ছক্কা হাঁকিয়ে নজর কাড়েন। কিন্তু দলের বিপদে এই হাল ধরার বদলে আবারও ওপরে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন (২৩ বলে ১৬)। এরপর মুশফিক ৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৬৪ করে হন হারিস রউফের শিকার।

আফিফ হোসেন একটা প্রান্ত ধরে খেলার চেষ্টাও করেননি। নাসিম শাহকে পুল করতে গিয়ে বল তুলে দেন আকাশে (১১ বলে ১২)। শেষের ৯ বলে ৩ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ফলে ঘুরে দাঁড়ানোর পরও ৩৮.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পুরো ৫০ ওভার খেলতে পারলেও যেখানে আড়াইশর বেশি স্কোর গড়া সম্ভব ছিল, সেখানে যাচ্ছেতাই ব্যাটিং প্রদর্শনীতে ১৯৩ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের পক্ষে হারিস রউফ ১৯ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। নাসিম শাহ ৩৪ রানে নেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন, ফাহিম ও ইফতেখার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা