সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুতায়িত হয়ে ট্রলারচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে আব্দুল করিম (১৮) নামে এক ট্রলারচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেলা ফায়ার সার্ভিস। মৃত আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যার অফিসটিলা এলাকায়।

আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানান, সন্ধ্যায় আমার ছেলে ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিনচালিত বোটে করে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকে যাওয়ার সময় লম্বা টানা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে আমার ছেলে পানিতে পড়ে ডুবে যায়। আজ সকালে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা ও সচেতন মহল বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ বিভাগ এতো ভয়ংকর ও বিপদজনকভাবে কীভাবে বিদ্যুতের মেইন তার নদীর ওপর দিয়ে এপার থেকে ওপার নেয়? শীঘ্রই এর সমাধান না করলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, আজ সকালে রাঙামাটি ফায়ার সার্ভিস এসে কাপ্তাই হ্রদ থেকে আব্দুল করিমের মরদেহ উদ্ধার করেছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা