ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির বার্ষিক আয় ২২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি টাকা। দলীয় সদস্যপদ নবায়ন, বিভিন্ন স্তরের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানতের সুদ থেকেই এ আয়ের বড় অংশ এসেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, বিএনপির আয়ের প্রধান উৎস হচ্ছে দলীয় সদস্যপদ নবায়ন, বিভিন্ন স্তরের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানত থেকে পাওয়া সুদ।

এ সময় সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায়।’

তিনি আরও জানান, দলের ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ কোটি ১০ হাজার ৮৫৭ টাকা। ব্যয়ের খাত হলো: কার্যালয় পরিচালনা, পোস্টার/লিফলেট, রাজনৈতিক কর্মসূচি ও কেন্দ্রীয় খরচ। আর উদ্বৃত্ত আছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।

এই বিএনপি নেতা বলেন, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে এই আয় ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি।স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে তা এখনও ঠিক করা হয়নি বলেও জানান তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

এআইয়ের ছবিতে আশির দশক

হালকা রঙের প্রিন্টেড সুতি শাড়ি, উজ্জ্বল রঙের শার্ট কিংবা টপস, কানে বড়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা