সংগৃহিত
রাজনীতি

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনা শেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সম্মেলনের শুরুতে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এবং সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র অনেক বদলে দিয়েছে। প্রতিটি সাম্প্রাদায়ের

সাম্প্রদায়িক-সম্প্রীতি সু-দৃঢ় হয়েছে। পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে এবং এধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের ২০১৫ সালের ১ জুন সর্বশেষ জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিনের নেতৃত্বে দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে।

২০১৬ সালের ২৯ জুলাই তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করে দ্বন্দ্ব মিটিয়ে দলীয় কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি একত্রে পালনের নির্দেশ দেয়। কিন্তু এরপরও দ্বন্দ্ব না মেটায় কেন্দ্রীয় ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। পরবর্তীতে উবিক মোহন ত্রিপুরাকে আহ্বায়ক করে ১৮ জন সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা কমিটি অনুমোদন দেওয়া

এসময় সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও চট্টগ্রামের জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা