রাজনীতি

‘বিএনপিকে জনপ্রিয়তার পরীক্ষা দিয়েই ক্ষমতায় আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রে প্রতিপক্ষকে দুর্বল করতে চাওয়া ষড়যন্ত্র নয়, সেটিই রাজনীতির স্বাভাবিক প্রতিযোগিতা। বিএনপির বিরুদ্ধে অপরাপর প্রতিযোগী দলগুলোর, বিশেষ করে এনসিপির মন্তব্য এবং সাম্প্রতিক কার্যকলাপকে এভাবেই দেখতে চান জনপ্রিয় ইউটিউবার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা নাকি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাই না বা ক্ষমতায় আসলেও শক্তিশালী দল হিসাবে যেন না আসে, সেই চেষ্টা করতেছি।

যারা বিএনপি না করে তারা তো সেইটাই চাইবে। তারা চাইবে বিএনপির বদলে হয় তার দল ক্ষমতায় আসুক বা তার পছন্দের দল ক্ষমতায় আসুক, বা আসতে পারলেও বিএনপির আসন সংখ্যা যেন কমে। এইটাই ডেমোক্রেটিক রাজনীতির স্পিরিট। এইটাই বিরোধী দলের কাজ।

এইটাকে ষড়যন্ত্র বলার কী আছে? ডেমোক্রেটিক রাজনীতির স্পিরিটকে ষড়যন্ত্র বলতো তো হাসিনা। বিএনপি কি আরেকটা বাকশাল চাচ্ছে?

বিএনপির কর্মী সমর্থকদের চাওয়া হচ্ছে, আমরা সবাই বিএনপিকে সাপোর্ট করি, বিএনপি যেন ক্ষমতায় আসে চ্যালচ্যালাইয়া, প্রচুর সিট পায় সংসদে। মামার বাড়ির আবদার আরকি।

বিএনপিকে তার জনপ্রিয়তার পরীক্ষা দিয়েই ক্ষমতায় আসতে হবে। বিএনপির নির্বাচনী বৈতরণী পার হওয়াটা হয়ে উঠবে এক বড় চ্যালেঞ্জ। এমন চ্যালেঞ্জ বিএনপি আগে কখনো ফেইস করে নাই। ”

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা