গাঁজাসহ আটক থনরুই ম্রো। ছবি: প্রতিনিধি
অপরাধ
যৌথবাহিনীর অভিযানে যুবক আটক

বান্দরবানের থানচিতে জঙ্গলের ভেতর গাঁজা চাষ

চট্টগ্রাম ব্যুরো:

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি অরণ্যে গাঁজা চাষের একটি বড়সড় স্থান শনাক্ত করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়।

আটক হওয়া থনরুই ম্রো (২২) বলিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাখয় ম্রো কমান্ডার গ্রামের বাসিন্দা এবং নিয়াপিও ম্রোর ছেলে।

বিজিবি সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও থানচি থানা পুলিশ যৌথভাবে সাখয় ম্রো কমান্ডার গ্রামের নিকটবর্তী গভীর জঙ্গলে অভিযান চালায়। সেখানে প্রায় দুই একর উঁচুনিচু পাহাড়ি জমিতে গাঁজার ব্যাপক চাষের প্রমাণ পাওয়া যায়। অভিযানে জুমবাগানের সব গাঁজা গাছ ধ্বংস করা হয়। পরে আটক থনরুই ম্রোকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা