ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করছে ইউনিসেফ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা।

জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎকালে ড. শিরীন শারমিন বলেন, ১৯৭২ সাল থেকে ইউনিসেফ শিশুদের সার্বিক কল্যাণে বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করছে এবং জন্মের পর থেকে শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতকরণের পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

এ সময় জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের ওপর প্রভাব, শিশু পুষ্টি, শিক্ষা, শিশু শ্রম ও সহিংসতা প্রতিরোধ, তথ্যপ্রযুক্তি খাতে শিশুদের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন তারা।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিশুদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা ও শিক্ষার্থীদের মায়েদের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদান ইত্যাদি সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে সরকার শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। সেই সাথে শিশুশ্রম হ্রাসে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও শিশুদের জন্য নির্মল সবুজ টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রচুর বনায়ন কার্যক্রম প্রয়োজন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে সঞ্জয় উইজেসেকেরা বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান।

তিনি আরও বলেন, ইউনিসেফ বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষা ও বাংলাদেশের শিশুদের মূলধারায় সম্পৃক্ত রাখতে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে ঝরে পড়া শিশুর হার কমাতে ও শিশু পুষ্টি নিশ্চিত করে দারিদ্র্য দূরীকরণে ইউনিসেফ কাজ করতে পারে।

এ বিষয়ে জাতীয় সংসদের সাথে অংশীদারি প্রকল্প নিতে সঞ্জয় উইজেসেকেরা স্পিকারের সহযোগিতা কামনা করলে তিনি সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধ করতে প্রাথমিক পর্যায়ে শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করে ওয়ার্কশপ আয়োজন করতে পারে ইউনিসেফ। শিশুদের ভলিবল, বাস্কেটবল, ফুটবল, শরীর চর্চা ও অন্যান্য খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিশুদের তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপের মাধ্যমে নিজ এলাকার সব তথ্য উপাত্ত সংসদ সদস্যরা জানতে পারছেন।

উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে মেয়েদের মধ্যে ১০০ টি করে ১৫ টি ইউনিয়নে মোট ১৫০০ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইউনিসেফকে শিশু শ্রম, শিশু পুষ্টি, জলবায়ু পরিবর্তন ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে কাজ করার আহ্বান জানান স্পিকার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা