ছবি: সংগৃহীত
সারাদেশ

বন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বাস্থ্য সেবিকা নিহত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কাইতাখালী এলাকায় পিছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বাস্থ্য সেবিকা নিহত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম রীতা হালদার (৪৭)।

নিহত রিতা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র (স্টাফ নার্স) স্বাস্থ্য সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। পত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,
২৮ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে বন্দর এলাকার #নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নার্সের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে। তার স্বামী খোকন বাড়ৈ 'ঢাকা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল' নামক একটি এনজিওতে রোগীদের নিয়ে কাজ করেন। তিনি সংস্থাটির নারায়ণগঞ্জ জেলার ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত। খ্রিষ্টান ধর্মাবলম্বী এই দম্পতির নারায়ণগঞ্জে জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব মিয়ার ভাড়া বাড়িতে থাকেন। কর্মস্থল থেকে বৃহস্পতিবার স্বামীর কাছে বেড়াতে এসেছিলেন রিতা। সকালে খোকন তার স্ত্রীকে নিয়ে তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল দিয়ে মদনপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং স্ত্রী পেছনে বসা ছিলেন। বাসা বাড়ির অদূরে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী সিমেন্ট ভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্বামী খোকন বাড়ৈ অলৌকিকভাবে অক্ষত থাকলেও তার স্ত্রী চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থলে আসা বন্দর থানার সাব ইন্সপেক্টর ফারুক জানায়, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয়
জনতার সহায়তায় ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/এবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা