বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শেরপুর উপজেলার মোবারক হোসেন নামের এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেনের স্ত্রী আখি খাতুন (২৬) আত্মহত্যা করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে এবং পুলিশি উপস্থিতিতে আপোষ নিষ্পত্তি হয়। কিন্তু ঘটনার প্রায় ১০ মাস পর শেরপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম তার ভাগ্নেকে একাধিকবার ফোন করে অভিভাবকসহ থানায় দেখা করতে বলেন। পরে মামা হিসেবে দেখা করতে গেলে তিনি তার কাছ থেকে ঘুষ দাবি করেন।

মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর প্রথমে দুই লক্ষ, পরে এক লক্ষ টাকা দিলে বিষয়টি ‘ম্যানেজ’ করে দেওয়ার আশ্বাস দেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ এপ্রিল তারিখে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা দায়ের করেন এবং তাতে পাঁচজন নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, ১৬ এপ্রিল আমার স্ত্রী মাতৃত্বকালীন অবস্থায় গর্ভপাত করেন এবং জমজ সন্তান মারা যায়। এমন দুঃখজনক সময়ে থানায় গেলে আমাকে আটক করা হয়। পরে পরিস্থিতির কথা জানালে ৫০ হাজার টাকা দাবি করা হয়। শেষে ২০ হাজার টাকা ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়।”

মোবারক হোসেন দাবি করেন, তার কাছে ২৫ মিনিটের একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ দাবি ও ভয়ভীতির প্রমাণ রয়েছে। তিনি সেই রেকর্ড সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান।

এ বিষয়ে এসআই মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও কোনো উত্তর দেননি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন বলেন, “বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা