জাতীয়

ফেসবুক পোস্টের পর গুম, ৩ তরুণকে জঙ্গি সাজিয়ে মামলা 

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্ট দেওয়ায় গুম হতে হয় তিন তরুণ প্রকৌশলীকে। অজ্ঞাতস্থানে নিয়ে চোখ বেঁধে চালানো হয় অমানুষিক নির্যাতন। জঙ্গি তকমা দিয়ে হয় মিথ্যা মামলা, এর পর কারাবাস।

২০২০ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মোদিকে প্রধান অতিথি করার প্রতিবাদ করে ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন তারা। এতেই এলোমেলো করে দেওয়া হয় তাদের জীবন।

গুম হওয়ার রোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন প্রকৌশলী মাসরুর আনোয়ার চৌধুরী। তিনি জানান, ২০২০ সালের পহেলা মার্চ, সকালে রিকশা করে অফিস যাওয়ার সময় হাতিরঝিল পুলিশ প্লাজার পাশে পথ আটকে দাড়ায় একটি সাদা মাইক্রোবাস। ফেসবুক স্ট্যাটাস দেখিয়ে পরিচয় নিশ্চিত হতেই তুলে নেওয়া হয় তাকে।

মাসরুর আনোয়ার চৌধুরী বলেন, ‘আমি তখন বলি, আমাকে কোথায় নেওয়া হচ্ছে। আমার বাচ্চা আছে। আমি কী করেছি!’

একই কায়দায় তুলে নেওয়া হয় প্রকৌশলী আসিফ ইবতেহাজ রিবাতকে। বাসা থেকে তুলে নেওয়া হয় প্রকৌশলী মোহাম্মদ কাওসারকেও।

চোখ বেঁধে তাঁদের নেওয়া হয় অজ্ঞাত স্থানে। জিজ্ঞাসাবাদের নামে কখনো চলে শারীরিক নির্যাতন, কখনো আবার মানসিক। এমনকি ভয় দেখানো হয় ক্রসফায়ারের। নানা কায়দায় অমানবিক নির্যাতন চালানো হয় তাদের।

মাশরুর আনোয়ার চৌধুরী বলেন, ‘আমাকে গাড়িতে তোলার সময় ধরেই নিয়েছিলাম ক্রসফায়ার দেওয়া হবে। মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলি। এত পিটিয়েছে। জেলে গেলাম। পত্রিকায় দেখলাম গোপন বৈঠক করার।’

ভুক্তভোগীরা জানান, সুযোগ করে তিন প্রকৌশলীকেই নিয়ে সাজানো হয় গ্রেপ্তারের নাটক। মিডিয়া ডেকে দেওয়া হয় জঙ্গি উপাধি। মিথ্যা মামলায় জেলও খাটেন ১০ মাস।

ভুক্তভোগীদের অভিযোগ, র‍্যাবের দুর্নীতিগ্রস্ত কয়েকজন কর্মকর্তা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুনজরে থাকতে অতি উৎসাহী হয়ে এমন গুম ও মিথ্যা জঙ্গি নাটক সাজাতো। ধ্বংস করে দিত অসংখ্য মানুষের জীবন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা