স্বাস্থ্য

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্ষণ আর অনুমান নির্ভর করে ৮ জন শিশুর রক্ত পরীক্ষার জন্য ঢাকাস্থ ইপিআই ভবনে পাঠানো হয়েছে। এদের মধ্যে মাহির হোসেন (৫) নামের এক শিশুর ফলাফল এসেছে। পরীক্ষায় শিশুটির নেগেটিভ ফলাফল এসেছে। অর্থ্যাৎ সে হামে আক্রান্ত নয়। কিন্তু অন্য ৭ জন শিশুর এখন ফলাফল আসেনি।

মাহির হোসেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিশু মাহির হোসেন অসুস্থ হলে তার পিতা-মাতা ২৬ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসকদের কাছে হামের লক্ষণ সন্দেহ হওয়ায় তার রক্ত পরীক্ষার জন্য ওইদিনই ঢাকাস্থ ইপিআই বিভাগে পাঠানো হয়। ৩০ মার্চ মাহির হোসেনের রক্তের ফলাফল পাওয়া যায়। তাতে সে হাম মুক্ত রয়েছে বলে রক্তের পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে। তবে অন্য ৭জন শিশুর রক্ত পরীক্ষার জন্য একইদিন পাঠানো হলেও এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত হামে আক্রান্ত কোনো শিশু সনাক্ত হয়নি। তবে যেসব শিশু আসছে তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে হামের লক্ষণ সন্দেহ হলে সেই সব শিশুর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত হামের কোনো পজিটিভ রিপোর্ট আসেনি। ফলে আমরা এখন পর্যন্ত হাম মুক্ত রয়েছি বলা যায়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

নদীগর্ভে হারাচ্ছে জনপদ, আতঙ্কে হাজারো মানুষ

উলিপুরে ধরলা-ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙন রোধে মানববন্ধন, অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প...

সীমান্তে বিএসএফ- বিজিবি গোলাগুলি, ফের উত্তেজনা

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবেশে উঠে এক সিএনজি চালককে এলোপা...

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবেশে উঠে এক সিএনজি চালককে এলোপা...

সেনা অফিসার তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ আসামীর যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছ...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

নদীগর্ভে হারাচ্ছে জনপদ, আতঙ্কে হাজারো মানুষ

উলিপুরে ধরলা-ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙন রোধে মানববন্ধন, অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা