সংগৃহিত
খেলা

পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: আসন্ন অলিম্পিককে সামনে রেখে বাছাইপর্বে খেলছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে সেখানেও চোখ লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াদের। কারণ তাদেরও এবারের অলিম্পিকে দেখা যেতে পারে বলে আভাস রয়েছে। যদিও তাদের উত্তরসূরীদের শুরুটা ভালো হয়নি। তবে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পেরুর বিপক্ষে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দক্ষিণ আমেরিকার প্রি-অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জয় পেয়েছে ২-০ ব্যবধানে। যা তাদের প্যারিস অলিম্পিকে খেলার আশা জিইয়ে রেখেছে।

ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। জাভিয়ের মাসচেরানোর দলের হয়ে গোল করেছেন থিয়েগো আলমাদা ও লুসিয়ানো গোনদু। লাতিন আমেরিকার ম্যাচ মানেই অতিরিক্ত পেশিশক্তির মহড়া। এই ম্যাচেও দু’দলই সেই নজির দেখিয়েছে।

যদিও এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল কিছুটা বিতর্কিত। আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি ও গোল না দেওয়ার সিদ্ধান্ত যায়। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। একের পর এক ফাউল করেই তাদের ক্ষান্ত থাকতে হয়!

আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ডেডলক ভাঙেন অধিনায়ক থিয়াগো আলমাদা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন গুনদো।

আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর এবার পূর্ণ পয়েন্ট পেল আর্জেন্টিনা। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে তারা শীর্ষে ওঠে গেল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আসন্ন অলিম্পিকে খেলতে হলে শেষ পর্যন্ত নম্বর ওয়ানেই থাকতে হবে মাসচেরানোর দলকে। সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায়। শিরোপার জন্য মরিয়া দলটি এই আসরে মেসি ও ডি মারিয়াকেও পাঠাতে চায় প্যারিসে।

উল্লেখ্য, লাতিন আমেরিকা থেকে দুটি দল ‍উঠবে আসন্ন অলিম্পিকে। সেলক্ষ্যে ১০টি দল ভাগ হয়ে খেলছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে আছে চিলি, পেরু ও উরুগুয়ে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা