ছবি: সংগৃহীত
সারাদেশ

পেকুয়ায় শীত মৌসুমে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলতি অর্থবছরের শীত মৌসুমে দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এক হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়।

বরাদ্দকৃত কম্বলের মধ্যে উপজেলার সাতটি ইউনিয়নে বিতরণের জন্য ৭৩০টি কম্বল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট ২৭০টি কম্বল উপজেলা পরিষদের মাধ্যমে সরাসরি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ইউনিয়নভিত্তিক বিতরণে শিলখালী ইউনিয়ন পরিষদ ৮০টি, পেকুয়া ইউনিয়ন পরিষদ ১০০টি, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ ১০০টি, টৈটং ইউনিয়ন পরিষদ ১০০টি, মগনামা ইউনিয়ন পরিষদ ১০০টি, রাজাখালী ইউনিয়ন পরিষদ ১০০টি এবং উজানটিয়া ইউনিয়ন পরিষদ ১০০টি করে কম্বল বিতরণ করে।

এ বিষয়ে শিলখালী ও টৈটং ইউনিয়ন পরিষদের সচিব আবদুল আলিম বলেন,
“উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা প্রণয়ন করে স্বচ্ছতার সঙ্গে কম্বল বিতরণ করা হয়েছে।”

শিলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (এমইউপি) আবুল কালাম বলেন,
“শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের হাতে কম্বল পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।”

স্থানীয়রা জানান, শীতের তীব্রতা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা