ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পুলিশ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) ভোরে এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আল জাজিরা বলছে, ভোরের আগে ইসমাইলিয়া নিরাপত্তা অধিদফতরে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যাদের ২৪ জন শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন এবং ২ জন দগ্ধ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা আকাশের উঠতেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাস্থলে ৫০টি অ্যাম্বুলেন্স পাঠায়। সামরিক জরুরি পরিষেবার দল ও দুটি বিমান সেখানে যোগ দেয়।

সোমবার (২ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দেওয়া হয়।

মিশরে অগ্নিকাণ্ড বেশ সাধারণ ঘটনা। উত্তর আফ্রিকার এ দেশটির বহু ভবন জরাজীর্ণ ও খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।

২০২২ সালের আগস্টে শর্ট সার্কিটের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে কায়রোর একটি গির্জায় ৪১ জন উপাসকের প্রাণহানি হয়।

২০২১ সালের মার্চ মাসে রাজধানীর একটি টেক্সটাইল মিলে আগুনে কমপক্ষে ২০ জন প্রাণ হারায়। ২০২০ সালে দু’টি হাসপাতালের আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা