সংগৃহীত
জাতীয়

পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজ সকালে আগুন লাগে। আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সোয়া ৯টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। ভবনে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে আমরা আগুন লাগার কথা জানতে পারি। সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দপ্তরে থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা