সংগৃহীত
জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক এক। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা