সংগৃহীত ছবি
খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফি

পাকিস্তানে যাবে না ভারত

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আইসিসিকে সেটা জানিয়ে দেবে বিসিসিআই।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের ম্যাচের জন্য আইসিসির কাছে বিকল্প ভেন্যু চাইবে বিসিসিআই। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলংকায় খেলতে চায় ভারত। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানায়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে ভারত পাকিস্তানে যাবে না। ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলংকায় রাখতে বলা হবে আইসিসিকে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা, সেটা নিয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। এরপরও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি তৈরি করে পিসিবি। নিরাপত্তার কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ভারতের ম্যাচ আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়। এরপরও মন গলেনি বিসিসিআইয়ের।

গত বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ার অজুহাতে পাকিস্তান সফর করতে বেঁকে বসে বিসিসিআই। এ নিয়ে সে সময় কম নাটকীয়তা হয়নি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে মাঠে গড়ায় এশিয়া কাপ। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলে শ্রীলংকায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফিরে এলো একই পরিস্থিতি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে...

হাতিয়ায় ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা

সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় দেশের সমুদ্রসীমায় চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় নো...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি সুলতান জনতার হাতে ধরা, পুলিশে সোপর্দ

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় জনতা গাঁজাসহ মো. সুলতান সিকদার (৪৫) নামে এক মাদক ক...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

উলিপুরে ২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা