সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে অভিযান, ২৪ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে অন্তত ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বিভাগ।

গত ২৯ ও ৩০ জানুয়ারি রাতে বেলুচিস্তানের মাচ ও কোলপুর কমপ্লেক্সে হামলা চালায় সন্ত্রাসীরা। তারপর সেখানে অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে। এই অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক।

প্রসঙ্গত, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। মূলত আগামী ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা