ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: চলতি এশিয়া কাপে এ নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। তিনবারই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

টিম টাইগার্স সুপার ফোরের প্রথম ম্যাচে আজও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও প্রথমে ব্যাট করবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে বাংলাদেশ দলে এক পরিবর্তন রয়েছে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন কুমার দাস।

অপরদিকে, স্বাগতিক পাকিস্তান একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে। তাদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।

বাংলাদেশ এক আসর বিরতি দিয়ে আবারও এশিয়া কাপের সুপার ফোরে। যদিও গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে টাইগাররা নিজেদের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে।

আগের ম্যাচে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মেইক শিফট ওপেনার হিসেবে খেলতে নেমে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন।

পরিসংখ্যানে পাকিস্তান অনেক এগিয়ে থাকলেও দুই দলের সর্বশেষ পাঁচ ওয়ানডের হিসেব বাংলাদেশের পক্ষে। পাঁচ ম্যাচের চারটিতেই বাংলাদেশ জিতেছে। হার শুধু লর্ডসে ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচে।

এরপর গত চার বছরে ওয়ানডের বাংলাদেশ যেমন এগিয়েছে, পাকিস্তানও দুর্বার গতিতে চলেছে। ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা এখন ১ নম্বর দল। নিজেদের সর্বশেষ ১০ ওয়ানডেতে মাত্র ১টিতে হার রয়েছে।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা