ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে অবস্থান নিয়েছে, তা ক্রীড়াঙ্গনে সংহতির একটি শক্তিশালী বার্তা।

তিনি মনে করেন, খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ক্ষেত্রে পাকিস্তানের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসার যোগ্য। তার ভাষায়, এটি কেবল বাংলাদেশের প্রতি সমর্থন নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায্যতার পক্ষেও একটি স্পষ্ট অবস্থান।

ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেন, বুধবার পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের ঘোষণা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মাঠের খেলায় রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয় এবং বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে থাকা।

এই সিদ্ধান্তকে “খুবই যথাযথ” বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানের এমন দৃঢ় অবস্থানের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি করা অন্যায়ের বিষয়টি আরও জোরালোভাবে উঠে আসবে।

ক্রিকইনফোর প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি গভীর সংহতির প্রতীক হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘ চিন্তাভাবনার পরই এ অবস্থান নেওয়া হয়েছে।

শেহবাজ শরীফ আরও জানান, ক্রিকেট মাঠে বৈষম্য কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ড সভায়ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এবার ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

বিদ্যুৎ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিদ্যুৎ মন্ত্রী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

বিশ্বকাপ ফরম্যাট বদলে অসন্তুষ্ট সহযোগী দেশগুলো

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা