ছবি: সংগৃহীত
রাজনীতি

 পল্টনে আজ ৮ দলের যৌথ সমাবেশ

আমার বাঙলা ডেস্ক

অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে।

তাদের দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর গণভোট আয়োজনের মতো বিষয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি দল আজ দুপুর ২টায় ঢাকার পল্টন মোড়ে সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি 'জোরালো বার্তা' দেওয়ার পরিকল্পনা করছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানান। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের যোগাযোগ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আযাদ জানান, ১৮ সেপ্টেম্বর থেকে জোটের প্রতিবাদ কর্মসূচির পঞ্চম ধাপ হিসেবে এই সমাবেশে লাখো সমর্থক যোগ দেবেন বলে তারা আশা করছেন। অন্তর্বর্তী সরকারকে জামায়াতের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার একদিন পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

গত বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সতর্ক করে বলেছিলেন, সরকার যদি ১০ নভেম্বরের মধ্যে তাদের দাবি মেনে না নেয়, তাহলে ঢাকার ভিন্ন চিত্র দেখা যাবে।

আযাদ জানান, মঙ্গলবারের সমাবেশ সরকারকে একটি স্পষ্ট বার্তা দেবে। 'হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন,' বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ ও এর বাস্তবায়ন আদেশ দুটো আলাদা বিষয় হলেও বিএনপি দুটো বিষয়কে এক করে ফেলছে । তিনি বলেন, নয় মাস ধরে ঐকমত্য কমিশনে সব দল মিলে কাজ করল। কিছু দলের পদক্ষেপ প্রক্রিয়াটিকে বিলম্বিত করেছে।

আযাদ আরও বলেন, বর্তমান সংকট সমাধানের জন্য সংলাপের দরজা খোলা রয়েছে। 'সরকার বা রাজনৈতিক দলগুলো এই উদ্যোগ নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সনদের বাস্তবায়ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সংকট উত্তরণের রাস্তা বের করে আনা উচিত।'

আজকের সমাবেশ জনসাধারণের অসুবিধার কারণ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সময়মতো এটি শেষ করার চেষ্টা করা হবে। 'যদি ট্র্যাফিক ব্যবস্থা ঠিকভাবে কাজ করে, তাহলে বড় কোনো যানজট হবে না,' বলেন হামিদুর রহমান আযাদ।,

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা