সারাদেশ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

 বিধান  ভৌমিক, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

১২ মে মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো.লিয়াকত আলী খান সভাপতি এবং দৈনিক দিনকালের নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া, সহ-সভাপতি পদে রয়েছেন তাজুল ইসলাম মানিক, এম বি আলম ও এহসানুল আলম খসরু। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাম্মেল হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবদুস শাকুর হান্নান, মো. ইমাম উদ্দিন আজাদ ও মো. ইদ্রিস মিয়া। কোষাধ্যক্ষ ইসলামী টিভির মো. কামরুল কানন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুয়েল রানা লিটন।

এছাড়া দপ্তর সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তথ্যপ্রযুক্তি সম্পাদক, প্রচার সম্পাদক ও আপ্যায়ন সম্পাদকসহ বিভিন্ন পদে সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুলসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা নোয়াখালী প্রেসক্লাবে সমবেত হন। বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন।

এ সময় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির নেতারা জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়ন কাজ করবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে ও রাস্তার উন্নয়নের কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী কর্মসূচির ধারাবাহিকতা...

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

নোয়াখালীতে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ও...

কালুখালীর  চরাঞ্চলে ইউএনও’র হাস, মুরগী ও ছাগল বিতরন

মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে...

সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে গ...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’...

কুড়িগ্রাম সদরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক...

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ ম...

রাজবাড়ীতে কাঁচা মরিচের দামে আগুন, সবজির বাজারেও অস্থিরতা

রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাত্র এক সপ্তা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা