ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালী–৫: বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড়ে বিক্ষোভ

শেহাব উদ্দিন আহমেদ টিপু, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কবিরহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি এ আসনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষণা করে বিএনপি। তবে একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ–পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। ঘোষণার পর থেকে আবেদের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করে আসছেন।

বুধবার বিকেলে আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকেরা কবিরহাট সরকারি কলেজের সামনে জড়ো হন। সেখান থেকে কাফনের কাপড় পরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। এ সময় তাঁরা বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামকে বয়কট এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফখরুল ইসলাম বিএনপির আদর্শের লোক নন এবং তাঁর জামায়াতপ্রীতি রয়েছে বলে তাঁরা দাবি করেন। বক্তারা আরও বলেন, স্থানীয়ভাবে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে অনেকবার কটূক্তি করেছেন। বক্তাদের দাবি, “ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।” তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি এবং প্রয়োজনে গণপদত্যাগের হুমকিও দেন।

বক্তারা আরও বলেন, “দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বাইরে থেকে এসে বসা একজন নেতাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভ তৈরি হয়েছে। ফখরুল ইসলামের জামায়াত–সম্পৃক্ততার বিষয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে।”

এ বিষয়ে নোয়াখালী–৫ আসনের দলীয় প্রার্থী ফখরুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে সবাই মত প্রকাশের অধিকার রাখেন। কয়েক দিন আগে আমি কবিরহাট বাজারে ৫০ হাজার লোকের সমাবেশ করেছি। সেখানে যদি কিছু মানুষ ভিন্নমত প্রকাশ করেন, সেটাই গণতন্ত্র।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা