ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

শেহাব উদ্দিন আহমেদ টিপু,(নোয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর ছয়টি আসনের পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ৬২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। দাখিলের শেষ দিনে ছয়টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে ছয়টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৪৭ জন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন—
নোয়াখালী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইয়েদ আহমেদ,
নোয়াখালী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফাজ্জ্বল হোসেন,
নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ এবং একই আসনে খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ,
নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

অন্যদিকে, জেলাজুড়ে আলোচনায় থাকা নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজীব এবং আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা