ছবি: নিজেস্ব
সারাদেশ

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী–রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে এবং এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট–সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় দুর্ঘটনাদ্বয় ঘটে।

নিহতরা হলেন খুলনার পাংশি গ্রামের বাসিন্দা ও মেঘনা গ্রুপের আর. এম. কর্মকর্তা গোলাম সরোয়ার (৪৭) এবং কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার মেঘনা গ্রুপে আর. এম. হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পুরাতন কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালে একটি বেপরোয়া গতির ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনিংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হায়দারকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “দুর্ঘটনার পর ট্রেনিংকার ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলামও একই কথা জানান, “অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা