সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন— উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মো. সজিব হোসেন (১৮) ও কেন্দুরবাগ গ্রামের সাকিব হোসেন (২০)।

বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া চারটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামের নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুভর্তি একটি ট্রাক লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এ সময় দ্রুতগামী ট্রাকটি নোয়াখালী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালু ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিবকে ট্রাক কেটে বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা