ছবি: সংগৃহীত
শিক্ষা

নর্দান ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. মো. মিজানুর রহমান

এনইউবি প্রতিনিধি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত রবিবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও সুবিধা তিনি পাবেন এবং আইনে বর্ণিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন। আদেশটি প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়।

দীর্ঘ শিক্ষাজীবনে অধ্যাপক মিজানুর রহমান একাডেমিক উৎকর্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তিনি অনার্সে রেকর্ড নম্বর নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ও মার্কেটিংয়ে ডাবল মেজরসহ এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন,যেখানে তিনি শীর্ষ ১ শতাংশ গ্র্যাজুয়েটের তালিকায় স্থান করে নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েই মাস্টার্সে ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন এবং একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

৩৫ বছরের দীর্ঘ একাডেমিক ক্যারিয়ারে তিনি ৩বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি কিছু সময় ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আইইউবি সহ দেশের শীর্ষস্থানীয় একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ছিলেন।

গবেষণাক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ৪টি গবেষণা প্রবন্ধ,৩টি রিসার্চ মনোগ্রাফসহ মোট ৩৫টিরও বেশি প্রকাশনা তাঁর ঝুলিতে রয়েছে। তাঁর তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

একাডেমিক জীবনের পাশাপাশি শিল্পখাতেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক ও কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। ঢাকার কয়েকটি খ্যাতনামা কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নর্থ সাউথ সোসাইটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা