ছবি: আমার বাঙলা
সারাদেশ

নরসিংদীর দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার দুইটি সংসদীয় আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নির্ধারিত যাচাই-বাছাইয়ের দিনে নরসিংদী-২ (পলাশ) আসনে তিনজন এবং নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসিন এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ. এন. এম. রফিকুল আলম সেলিম।

অন্যদিকে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে মনোনয়ন ফরমে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় লিখিত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলাম (শাকিল)-এর মনোনয়নপত্র বাতিল করা হয়। তার নির্বাচনী প্রতীক ছিল ডাব। অভিযোগে উল্লেখ করা হয়, একজন প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করা হয়েছে।

তবে বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসাইন।

যাচাই-বাছাই কার্যক্রমে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সরোয়ার তুষার এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসেন।

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মা...

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা